|
|
|
 |
|
২০১০ সাল থেকে নতুন পদ্ধতিতে এসএসসি পরীক্ষা
|
| অবশেষে ২০১০ সাল থেকে নতুন পদ্ধতিতে এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত ইতোমধ্যে প্রজ্ঞাপন আকারে জারি হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী ৫০ নম্বরের বিষয়বস্তু সম্পর্কিত প্রশ্ন, ব্যাখ্যা ও রচনামূলক প্রশ্নের পরিবর্তে ৬০ নম্বরের হবে। নৈর্ব্যক্তিক প্রশ্ন হবে ৪০ শতাংশ নম্বরের। পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, কৃষিশিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি ও কম্পিউটার শিক্ষার মতো বিষয়ে ৪০ নম্বরের প্রশ্ন থাকবে। তবে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত বিষয়ে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে ৩৫ নম্বরের। বাকি নম্বর ব্যবহারিকে থাকবে। আর কম্পিউটার শিক্ষায় নৈর্ব্যক্তিক ৩০ এবং কৃষি শিক্ষা ও গার্হস্থ্য অর্থনীতিতে থাকবে ২৫ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্ন।
|
|
|
|
 |
|