বইটির বিবরণ
ট্রেন টু কাশ্মীর’ মূলত মোটা দাগের এক অনুপম ভ্রমণ কাহিনি। এই ভ্রমণ উপাখ্যানে পাঠক একইসঙ্গে ভ্রমণ আর প্রেম-ভালোবাসার এক মানবিক ছোঁয়া পাবেন। ‘ট্রেন টু কাশ্মীর’ গ্রন্থে এক বাঙালি যুবক এক অপরূপা সুন্দরী কাশ্মীরী কন্যার প্রেমে পড়ে যায়। এরপর ফারহিন শাহকে কেন্দ্র করে গল্প এগিয়েছে, এগিয়েছে কাহিনিও। পাঠক এ গ্রন্থ পড়তে পড়তে অবলোকন করবেন পৃথিবীর ভূস্বর্গ বলে পরিচিত কাশ্মীরের চোখ ঝলসে দেয়া অপার সৌন্দর্য-রূপবিভা। ‘ট্রেন টু কাশ্মীর’ গ্রন্থে ভারতের পাশাপাশি ভুটান ভ্রমণের গল্পও আছে।। ভ্রমণ কাহিনি হলেও এই গ্রন্থের আখ্যানে জড়িয়ে আছে এক মানবিক প্রেম ভালোবাসা আর টানাপড়েনের গল্প। আসুন তাহলে আর কথা না বাড়িয়ে ‘ট্রেন টু কাশ্মীর’-এ সওয়ার হওয়া যাক।
লেখকের পরিচিতি

মশিউর রহমান শান্ত`র মিডিয়ায় পথচলা শুরু ২০১০ সালে একুশে টেলিভিশনে মুক্ত খবরে রিপোর্টার এবং প্রেজেন্টার হিসেবে যোগদানের মধ্য দিয়ে। শিশুতোষ রিপোর্ট এবং প্রেজেন্টেশন সবমিলিয়ে একুশে টিভিতে প্রচারিত প্রতিবেদনের সংখ্যা ১৭৬টির বেশি। দৈনিক জনকণ্ঠ, দৈনিক কালেরকন্ঠ, দৈনিক আলোকিত বাংলাদেশসহ পত্রিকায় লেখা ফিচারের সংখ্যা দুইশতাধিক। ছোটগল্প লিখেছেন ৪২ টি যার মাঝে ৮টি গল্প প্রকাশ হয়েছে ভারত থেকে। বর্তমানে একুশে টিভির মুক্ত খবরে রিপোর্টার এবং প্রেজেন্টার থাকার পাশাপাশি আরজে হিসেবে কর্মরত আছেন এবিসি রেডিও ৮৯.২ এফএম-এ।