জলসংসার
জলসংসার

জলসংসার

বিষয়:
সমকালীন গল্প
ISBN:
9789849906285
সংস্করণ:
২০২৬
পৃষ্ঠা:
১১২
মূল্য (MRP):

৩০০ টাকা

pbs

বইটির বিবরণ

গল্প লেখা কোনো জীবিকার আয়োজনে নয় বরং তা জীবনেরই ভিন্ন প্রকাশ মাত্র। তাই জীবনের তাগিদ থেকেই লেখালিখির সাধ্যমতো প্রচেষ্টা ও অব্যাহত যাত্রা। এ যেন কোনো কল্পনাবিলাস নয়, জীবনের রং-রূপ-রস-গন্ধ, স্পর্শ-বিস্ময়-জিজ্ঞাসা সব একত্র করে সত্যপ্রতিম করে তুলে ধরার জন্য জীবনেরই যৌথ মহাসংগীতের এক মহৎ আয়োজন। সব লেখায় জীবনের জয়গান গাওয়া হয়তো সম্ভব হয় না, তবে খণ্ডিত আকারে হলেও উঠে আসে বৈপরীত্য ঘেরা জীবনের দ্বন্দ্বমুখর বয়ান ও তুলনামূলক কিছু চালচিত্র। শব্দ নিয়ে এই দুর্বার অভিযান এক দশক পেরিয়েছে। তবু শব্দবাজির খেলার মতো শব্দের মিলমিশ বা সংযোগ ঘটানোর দৃঢ় শক্তি, সামর্থ্য, সাহস কোনোটাই ঠিকমতো হয়ে ওঠেনি এখনো। বর্তমান সংকলনে ঠাঁই নেওয়া গল্পগুলোর কাহিনিতে ঘটনা ও বিস্তর রহস্য আছে বটে, কখনো সেটা দ্বন্দ্বে উপনীত হয়ে সবশেষে ঠেকেছে ব্যক্তিক পরিণতি পর্যন্ত। তবু শেষে মনে হয়, সবকিছু বলা হয়ে ওঠেনি কিংবা সেটা নিছক কাহিনিতেও সীমাবদ্ধ থাকেনি। গল্পের ভেতরে প্রবেশ করে এর অলিগলিতে বিচরণ করে পাঠক যদি সেই রহস্য ও কৌতূহলের স্বাদ বা গন্ধ টেরই না পেল তবে তা গল্প কীসের?

লেখকের পরিচিতি

মঈনুল হাসান
মঈনুল হাসান

মঈনুল হাসান ১৯৭৮ সালের ৪ আগস্ট (২০ শ্রাবণ ১৩৮৫ বঙ্গাব্দ) ঢাকার তেজগাঁওয়ে জন্ম। ঢাকার বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক, চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জন। পরবর্তীকালে সরকারি চাকরিতে প্রবেশের পর যুক্তরাজ্যের University of Bedfordshire থেকে MA in International Human Resource Management বিষয়েও উচ্চতর ডিগ্রি অর্জন। বর্তমানে ভূমি মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত।