শ্যামের হাতে জারুল
শ্যামের হাতে জারুল

শ্যামের হাতে জারুল

বিষয়:
বাংলা কবিতা
ISBN:
9789842200120
সংস্করণ:
২০২৬
পৃষ্ঠা:
৬৪
মূল্য (MRP):

২০০ টাকা

pbs

বইটির বিবরণ

দুঃখের মতো চিরন্তন বিষয় কবির মগজে পাখনা মেলে খেলতে থাকে প্রজাপতির মতো। কখনো নীল, কখনো-বা হলুদ রঙের। কখনো-বা অব্যক্ত রঙে ফুল হয়ে ফুটে থাকে অধর কোণে। শৈলপ্রপাতের খরস্রোতায় ভাসমান দুঃখ কবিকে নিয়ে যায় গভীর থেকে গভীরতম গুহায়। নাগরহীন নগরে কবির দুঃখবোধ বাষ্প হয়ে মেঘে পৌঁছে। বোবাচোখ থেকে ঝরে পড়ে মহাসমুদ্রে। এই সমুদ্রমন্থনে হলাহলজাত কাব্যপ্রয়াস শ্যামের হাতে জারুল।

লেখকের পরিচিতি

ফরিদা রানু
ফরিদা রানু

কবি ফরিদা রানু প্রেম-বিরহের পাশাপাশি প্রকৃতি ও দেশ নিয়েও লিখে থাকেন। তাঁর প্রকাশিত কবিতার বই 'ভালোবাসা কথা কয়'; 'তবুও তোমায় ভালোবাসি'; 'রোদ, উত্তাপ ও ঝড়ো হাওয়া'; 'বৃষ্টি ও সে'; 'কৃষ্ণচূড়া ও দ্রোহ' এবং 'প্রকম্পিত পথে কৃষ্ণচূড়া'। এছাড়াও, 'ফেয়ারওয়েলে হত্যা' অনুবাদ, 'স্বপ্নবাজ ও স্বপ্নজয়ীদের গল্প' ছোটোগল্পের বই এবং 'নৈঃশব্দের ভালোবাসা' নাটকটি সম্পাদনা করেন। 
জন্ম ১৯৮৪ সালের ১৮ ফেব্রুয়ারি জামালপুর জেলার সরিষাবাড়ী থানায়। বাবা মোঃ আব্দুর রাজ্জাক পেশায় পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী ছিলেন। মা নিলুফা ইয়াসমিন একজন গৃহিণী এবং ৫ নাতনি ও ১ নাতির গর্বিত নানি। ফরিদা রানু কন্যা শেরিণ শিমরাহ শাবাহাত রাইম এবং পুত্র শাফাকাত শুফাইক রোরির গর্বিত জননী।