প্যারাডক্স ২: দর্শন, বিজ্ঞান ও রাজনীতির প্রহেলিকা
প্যারাডক্স ২: দর্শন, বিজ্ঞান ও রাজনীতির প্রহেলিকা

প্যারাডক্স ২: দর্শন, বিজ্ঞান ও রাজনীতির প্রহেলিকা

বিষয়:
প্রবন্ধ
ISBN:
9789849574200
সংস্করণ:
২০২৬
পৃষ্ঠা:
২১৬
মূল্য (MRP):

৬০০ টাকা

pbs

বইটির বিবরণ

মন আর মস্তিষ্কের যুগলবন্দিই আমাদের বাস্তবতা সম্পর্কে সচেতন রাখে। কিন্তু কোনো কারণে এই দুইয়ের মধ্যে যদি বোঝাপড়ার ঘাটতি তৈরি হয় তাহলে তৈরি হয় দৃষ্টিভ্রম। সেই দৃষ্টিভ্রমের কিছু কিছু এতটাই শক্তিশালী যে চোখে ভুল দেখাটাও আপনার মনে হবে সঠিক। ভুলকে সঠিক বলার এই বিভ্রমই অপটিক্যাল প্যারাডক্সের জন্ম দেয়। আর প্যারাডক্স সবসময় কাণ্ডজ্ঞানকেই চ্যালেঞ্জ করে। তবে দৃষ্টিভ্রমের চেয়ে প্যারাডক্সের আসল ক্যারিশমা যৌক্তিক ও বৌদ্ধিক জ্ঞানে। একটা বাক্য কখনো নিজেকেই মিথ্যা প্রমাণ করে, আবার তা মিথ্যা হলে বাক্যটা সঠিক প্রমাণিত হয়। বুদ্ধিকে, যুক্তিকে চ্যালেঞ্জ করার এই ব্যাপারকেই বলে প্যারাডক্স। তবে একে ধাঁধা বা স্রেফ বিভ্রমের কাতারে ফেলা যায় না। প্রতিটা প্যারাডক্স তাই একেকটা মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ, যার শিকড় যুক্তি-বুদ্ধির গভীরে প্রোথিত। তাই প্যারাডক্সের বিচরণ যেমন যুক্তিবিদ্যায়, দর্শনে কিংবা মনোবিজ্ঞানে, তেমনি বিজ্ঞান, গণিত, অর্থনীতি ও রাজনীতিতে কখনো কখনো প্যারাডক্স এসে হাজির হয়। এই 'হাজির হওয়াটা'কে উটকো ঝামেলা বলে গুরুত্ব না দেওয়ার কোনো উপায় নেই। বরং প্যারাডক্সের চ্যালেঞ্জ কিংবা অসম্ভাব্যতার কাছে নিজের অসহায়ত্বকে মেনে নিয়েই কাজ চালিয়ে যেতে হয় দার্শনিক, বিজ্ঞানী, রাজনীতিক বা অর্থনীতিবিদদের। দর্শন, যুক্তিবিদ্যা, রাজনীতি, পরিসংখ্যান, অর্থনীতি, বিজ্ঞান ও ইমপসিবল অবজেক্ট-এই সাতটি বিষয়ের গুরুত্বপূর্ণ কিছু প্যারাডক্সে সাজানো হয়েছে প্যারাডক্স ২: দর্শন, বিজ্ঞান ও রাজনীতির প্রহেলিকা গ্রন্থটি।

লেখকের পরিচিতি

আবদুল গাফফার রনি
আবদুল গাফফার রনি

আবদুল গাফফার রনি জন্ম ৩ ডিসেম্বর, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাঁটাপোল গ্রামে, মাতুলালয়ে। ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ইছামতীর তীরঘেঁষা শ্যামকুড় গ্রামে তাঁর বেড়ে ওঠা। প্রকৃতির হাতছানিতে বেরিয়ে পড়েন দেশের পথে-প্রান্তরে, সাগরে-পাহাড়ে, জঙ্গলে। ভালোবাসেন বই পড়তে, গান গাইতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, মুহম্মদ জাফর ইকবাল আর পথিক গুহকে আইডল মেনে লিখে যাচ্ছেন বিজ্ঞান, প্রকৃতিবিষয়ক লেখা, এমনকি গল্পও। পড়া, লেখা আর ভ্রমণের পাশাপাশি দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকে কর্মরত। বোস-আইনস্টাইন কনডেনসেট বইয়ের জন্য ২০২৩ সালে বাংলা একাডেমি থেকে পেয়েছেন হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার। এছাড়া শিশুতোষ গল্পের জন্য ২০১৫ সালে পেয়েছেন ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড।