মহাভারতে রাজ্যশাসন : রাষ্ট্রনায়কের প্রতি
মহাভারতে রাজ্যশাসন : রাষ্ট্রনায়কের প্রতি

মহাভারতে রাজ্যশাসন : রাষ্ট্রনায়কের প্রতি

বিষয়:
প্রবন্ধ
ISBN:
9789842952135
সংস্করণ:
২০২৬
পৃষ্ঠা:
২০০
মূল্য (MRP):

৫৬০ টাকা

pbs

বইটির বিবরণ

প্রাচীনকালের এক অসামান্য সৃষ্টি মহাভারত। পৃথিবীতে যে কটি মহাকাব্য রয়েছে সেগুলোর মধ্যে মহাভারতের স্থান সর্বাগ্রে। রাজনীতি এই মহাকাব্যের অন্যতম প্রধান বিষয়। রাজনীতি কেন, রাজনীতিবিদদের কী কাজ, রাষ্ট্র কী, কীভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় এবং কীভাবে রাষ্ট্র রক্ষা করতে হয়, জনগণের প্রতি রাষ্ট্রশাসকের দায়িত্ব ও কর্তব্য কী, কোন মার্গ অবলম্বন করে একজন রাজনীতিক হয়ে উঠতে পারেন জনহিতৈষী সুদক্ষ রাষ্ট্রনায়ক, কীভাবে তিনি প্রতিষ্ঠা করতে পারেন একটি কল্যাণরাষ্ট্র-মহারাজ ধৃতরাষ্ট্র এবং জ্যেষ্ঠপাণ্ডব যুধিষ্ঠিরকে এসব উপদেশ দিয়েছিলেন মহাভারতের গুরুত্বপূর্ণ চরিত্র মন্ত্রীশ্রেষ্ঠ কণিক, মহাজ্ঞানী বিদুর, দেবর্ষি নারদ এবং দেবব্রত ভীষ্ম। সেই কত কাল আগের উপদেশ, অথচ এখনো কতই না প্রাসঙ্গিক। রাজনীতিবিদরা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন। তাঁদের পক্ষে মহাভারতের মহাসমুদ্র মন্থন করে রাজ্যশাসন বিষয়ে এসব উপদেশ আলাদা করে পাঠ করা একটু কঠিন। নতুন আঙ্গিকে এবং কালোপযোগী ভাষায় এই বইয়ে আলাদা করে সেসব দেওয়া হলো। রাজনীতিবিদদের জন্য তো বটেই, সকল শ্রেণির পাঠকের জন্য এমন বই নতুন। বইটি চিন্তার উৎকর্ষ সাধন করবে। পাশাপাশি পাঠককে দেবে পাঠের এক নতুন আস্বাদ।

লেখকের পরিচিতি

স্বকৃত নোমান
স্বকৃত নোমান

স্বকৃত নোমান। কথাসাহিত্যিক। জন্ম ১৯৮০ সালের ৮ নভেম্বর, ফেনীর পরশুরাম উপজেলার সীমান্তবর্তী বিলোনিয়ায়। জ্ঞানার্জন ও লেখালেখিকে জীবনের প্রধান কাজ বলে মনে করেন। স্বভাবে অন্তর্মুখী, যুক্তিবাদী ও প্রকৃতিমনস্ক। প্রকাশিত উপন্যাস রাজনটী, বেগানা, হীরকডানা, কালকেউটের সুখ, শেষ জাহাজের আদমেরা। গল্পগ্রন্থ নিশিরঙ্গিনী, বালিহাঁসের ডাক। পুরস্কার এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার ২০১১, ব্র্যাক ব্যাংক-সমকাল হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্যিক পুরস্কার ২০১৫, শ্রীপুর সাহিত্য পুরস্কার ২০১৫, এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার ২০১৬। বর্তমানে বাংলা একাডেমিতে কর্মরত।