বইটির বিবরণ
দস্যুদের নাকের নিচ দিয়ে হস্টেজদের বাঁচাতে পারলেও মহাকাশের ত্রাস ট্যাকন ব্রাউনার ওরফে যাযাবরকে আটক করা সম্ভব হয়ে ওঠেনি। তবে পরে ক্যাপ্টেন বিনুকে খুশি করে দিয়ে যাযাবর নিজেই ধরা দেয়। হঠাৎ এ আত্মসমর্পণের পেছনে ওর উদ্দেশ্য কী? সবার কথা উপেক্ষা করে খুশিতে আত্মহারা হয়ে যাযাবরকে GCFD-এর মহাকাশযানে চালান করে সে। তাকে নির্মম টর্চার করা হয়। কিন্তু ছোটো একটা ভুল হয়ে যায়। ঘটে যায় বিপর্যয়। কী পরিণতি হবে এই মহাকাশযানের? কী করবে নিষ্ঠুর সেই খলনায়ক। জানতে হলে এক নিশ্বাসে পড়ে ফেলুন এই রোমাঞ্চকর অ্যাকশন সাই-ফাই নীহারিকায় তাণ্ডব ২।
ঝড় তো এখনো শুরুই হয়নি। এ গল্প চলবে।
লেখকের পরিচিতি

ইফতেখার আহমেদ একজন বিজ্ঞানমনস্ক সিজি জেনেরালিস্ট। পদার্থবিজ্ঞানের প্রতি প্রচন্ড ভালবাসার টানে অনার্স শেষ করেছেন পদার্থবিজ্ঞান পড়েই। একই সাথে তিনি গল্প লিখতে ও ছবি আঁকতে ভালবাসেন। সে থেকেই সিজি জেনেরালিস্ট হয়ে উঠা। বেশ কিছু গেমিং কম্পানিতে গেম আর্টিস্ট হিসেবেও নিয়োজিত ছিলেন। পাঞ্জেরী পাবলিকেশন্স লি. থেকে প্রকাশিত কমিক্স ডাইজেস্ট ৪ এ তাঁর প্রথম কমিক্স "বনপরির সন্ধানে" প্রকাশিত হয়। ফ্রস্টবাইট সিজিআই নামে তাঁর একটা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল আছে।