নিনাদের জন্য ছড়া
নিনাদের জন্য ছড়া

নিনাদের জন্য ছড়া

বিষয়:
ছড়া,শিশু-কিশোর
ISBN:
N/A
সংস্করণ:
২০২৬
পৃষ্ঠা:
মূল্য (MRP):

১২০ টাকা

pbs

বইটির বিবরণ

নিনাদের জন্য ছড়া
নিনাদের জন্য ছড়া ছড়াকার ব্রত রায়ের লেখা ছড়ার বই। এই বইয়ের ছড়াগুলো নিবেদিত তাঁর শিশুপুত্র নিনাদ নিভৃত রায়ের উদ্দেশে। নিনাদের জন্ম ২০২৫ সালের ২৫শে অক্টোবর কানাডার অন্টারিও প্রদেশে। সেই জন্মের মুহূর্তে শুধু একটি শিশুই পৃথিবীর আলো দেখেনি- একজন মায়ের, একজন বাবারও। জন্ম হয়েছে। নিনাদের আগমন ব্রত রায় ও মধুমিতা মৌয়ের জীবনে খুলে দিয়েছে এক নতুন অধ্যায়- দায়িত্ব, বিস্ময়, ভালোবাসা আর আবেগের। প্রবাসে জন্ম নেওয়া ও বাড়তে থাকা নিনাদকে ঘিরে মা-বাবার প্রতিদিনের ছোটো ছোটো অনুভূতি, আনন্দ-উচ্ছ্বাস, মায়া-মমতা ও স্বপ্নই এই ছড়ার বইয়ের মূল উপজীব্য। মাতৃত্ব ও পিতৃত্ব শাশ্বত। দেশ, কাল কিংবা পরিস্থিতি বদলাতে পারে, বদলাতে পারে প্রকাশভঙ্গি- কিন্তু তার মূল সুর থাকে একই। সে সুর স্নেহের, ভালোবাসার, আদরের আর গভীর মায়ার। এই বইয়ের ছড়াগুলো সেই শাশ্বত সুরকেই শব্দে আর ছন্দে ধরে রাখার এক আন্তরিক প্রয়াস। এই ছড়াগুলো যদি পাঠকের মনে ভালোলাগার রেশ রেখে যায়, যদি কোনো কোনো পঙক্তি পড়তে গিয়ে চোখের কোণে চিকচিক করে ওঠে অশ্রুবিন্দু- তবেই লেখকের শ্রম সার্থক বলে গণ্য হবে।

লেখকের পরিচিতি

ব্রত রায়
ব্রত রায়

ব্রত রায় জন্ম বরিশালে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাগ্রহণ সেখানেই। যথাক্রমে পৌরসভা স্কুল, জিলা স্কুল এবং ব্রজমোহন কলেজে। এরপর তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। পরবর্তী সময়ে জার্মানির স্টুটগার্ট বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল বিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি দেশে ও দেশের বাইরের একাধিক বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন। তাঁর লেখালেখির শুরু শৈশবে। তবে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সেটি বিকশিত হয়। গদ্য ও পদ্য- দুই শাখাতেই ব্রত রায়ের অবাধ বিচরণ। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা এখন পর্যন্ত ১১টি। বড়ো-ছোটো সবার জন্যই তিনি লিখতে স্বচ্ছন্দ। এই বইয়ের বেশ কিছু ছড়া ইতোমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।