বইটির বৈশিষ্ট্য :
বিজ্ঞান টেস্ট পেপারস মেইড ইজি বইটি দুই খণ্ডে পাওয়া যাচ্ছে:
বোর্ড প্রশ্নের ট্রেন্ড অ্যানালাইসিস
প্রিয় শিক্ষার্থী, বিগত ১২ বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে এখানে অধ্যায়ের বিষয়বস্তুভিত্তিক প্রশ্নের প্রবণতা ও বারবার আসা গুরুত্বপূর্ণ টপিকগুলো তুলে ধরা হয়েছে। অধ্যায়ের কোন টপিকগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে, তা একনজরেই বুঝতে পারবে এখান থেকে। এই বিশ্লেষণ অনুসরণ করে দ্রুত রিভিশন দিলে প্রস্তুতি হবে আরও গোছালো ও কার্যকর।
টেস্ট পেপারস অ্যানালাইসিস
এখানে টেস্ট পেপারস – এ প্রদত্ত সকল বোর্ড ও শীর্ষস্থানীয় স্কুলের সৃজনশীল প্রশ্ন বিশ্লেষণ করে ‘গ’ ও ‘ঘ’ নম্বর প্রশ্নগুলো সাধারণ প্রশ্নের আকারে দেওয়া হয়েছে – উত্তর নির্দেশনাসহ। যে প্রশ্নগুলো বারবার এসেছে সেগুলো স্টার ★ চিহ্নিত করে সাজেশন হিসেবে উপস্থাপন করা হয়েছে। তোমরা পরীক্ষার আগে উত্তরপত্র থেকে নির্দিষ্ট টপিকগুলো দ্রুত রিভিশন দিতে পারবে এবং পরীক্ষায় যেকোনো সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে সহজেই।
বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র
পরীক্ষা প্রস্তুতির জন্য শিক্ষাবোর্ড প্রণীত ২০২৬, ’২৫, ’২৪ ও ’২৩ সালের এসএসসি পরীক্ষার সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এখান থেকে তুমি বোর্ড পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে। প্রশ্নের এ ধরন মাথায় রেখেই সাজেশন অংশে প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।
শীর্ষস্থানীয় স্কুলের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র
সকল বোর্ডের শীর্ষস্থানীয় স্কুলসমূহের ২০২৬ সালের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে সেরা মানের সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এ অংশের অনুশীলন তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচনি পরীক্ষার প্রতিটি স্কুলের প্রশ্নপত্রে সেরা মানের প্রশ্নগুলোকে স্টার ★ চিহ্নিত করে সাজেশন আকারে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও অনলাইনে MCQ পরীক্ষার জন্য রয়েছে Praxix Academy অ্যাপ।
এক্সক্লুসিভ মডেল টেস্ট
বিভিন্ন সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং নির্বাচনি পরীক্ষার টপ গ্রেড প্রশ্নের সমন্বয়ে এক্সক্লুসিভ মডেল প্রশ্নপত্র দেওয়া হয়েছে। ঘড়ি ধরে প্রতিটি মডেল টেস্ট দেওয়ার পর তোমরা মেইড ইজি উত্তরপত্র খণ্ড থেকে উত্তর মিলিয়ে নেবে। মডেল টেস্টের অনুশীলন তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে সম্পূর্ণ করবে।
সাজেশন: পরীক্ষা ২০২৭
বিজ্ঞান বিষয়ের সাজেশন অংশটি বোর্ড পরীক্ষক, প্রশ্ন মডারেটর ও বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষক কর্তৃক প্রণীত। এটির অনুসরণ তোমাদের প্রায় শতভাগ সাফল্য নিশ্চিত করবে।
গুরুত্বপূর্ণ অধ্যায় ও বিষয়বস্তুর সাজেশন
সৃজনশীল প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় ও বিষয়বস্তুর আলোকে করা হয়। তাই এ অংশে বোর্ডভিত্তিক গ্রাফসহ ওয়ান স্টার ও টু স্টার রেটিং করে অধ্যায় ও বিষয়বস্তুর সাজেশন দেওয়া হয়েছে।
Exclusive 500 MCQ
বহুনির্বাচনি প্রশ্নগুলো হয়ে থাকে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যের ওপর। তাই এখানে বিভিন্ন সালের বোর্ড ও নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে সবগুলো অধ্যায় থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্যের ওপর ৫০০ বহুনির্বাচনি প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে Exclusive 500 MCQ শিরোনামে। বিশেষজ্ঞ প্যানেল কর্তৃক যাচাইকৃত এ প্রশ্নগুলোর অনুশীলন প্রায় শতভাগ কমনের নিশ্চয়তা দেবে আসন্ন বোর্ড পরীক্ষায়।
SQ Bank
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নে পূর্ণ নম্বর পেতে হলে প্রয়োজন বেশি বেশি অনুশীলন। তাই শতভাগ কমন নিশ্চিত করার জন্য বোর্ড ও নির্বাচনি পরীক্ষার টপ গ্রেড প্রশ্নের পাশাপাশি পাঠ্যবইয়ের টপিক বিশ্লেষণ করে SQ Bank শিরোনামে সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে প্রশ্নব্যাংক আকারে।
Magic Cue
পরীক্ষার পূর্বমুহূর্তে ঝটপট প্রস্তুতি নেওয়ার জন্য দেওয়া হয়েছে Magic Cue অংশটি। বিগত বিভিন্ন সালের বোর্ড ও নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নির্দিষ্ট অধ্যায় থেকে সম্ভাব্য যাবতীয় প্রশ্নকে ধরনভিত্তিক শ্রেণিকরণ করা হয়েছে এখানে। আর শিখনফলের আলোকে এমনভাবে উদ্দীপক তৈরি করা হয়েছে যা প্রতিটি প্রশ্নের উপযোগিতাকে ধারণ করে। শিক্ষার্থীরা এ অংশটি ভালোভাবে বুঝে অনুশীলন করলে যেকোনো উদ্দীপকের ওপর প্রয়োগ ও উড়বচতর দক্ষতার জাদুকরি সমাধান করতে পারবে সহজেই।
পরিশিষ্ট অংশে নির্বাচনি পরীক্ষার আরও প্রশ্নপত্র
বইটিতে শীর্ষস্থানীয় স্কুলের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র ছাড়াও ‘পরিশিষ্ট’ অংশে রয়েছে বাছাইকৃত স্কুলের নির্বাচনি পরীক্ষার আরও প্রশ্নপত্র। এগুলো মূলত অগ্রসর শিক্ষার্থীদের অধিক অনুশীলনের জন্য দেওয়া হয়েছে। এসব প্রশ্নপত্রে স্টার ★ চিহ্নিত প্রশ্নগুলো পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ।