২০২৭ সালের পরীক্ষার্থীদের জন্য এনসিটিবি প্রদত্ত সিলেবাসের আলোকে প্রতিটি অধ্যায়ের প্রশ্নোত্তর সাজানো হয়েছে। শুরুতেই দেওয়া হয়েছে অধ্যায়ের শিখনফলের গুরুত্ব বিশ্লেষণ এবং বোর্ড প্রশ্নের সংখ্যাভিত্তিক বিশ্লেষণ ছক। এরপর রয়েছে বিষয়বস্তুর ধারাক্রমে সৃজনশীল বহুনির্বাচনি প্রশ্নোত্তর এবং বোর্ড ও কলেজের ধারাবাহিকতায় সৃজনশীল রচনামূলক প্রশ্ন ও সমাধান।
বোর্ড পরীক্ষার প্রশ্ন ও উত্তর
২০২৬ সালসহ বিগত বিভিন্ন সালের বোর্ড পরীক্ষার সৃজনশীল বহুনির্বাচনি এবং রচনামূলক প্রশ্নোত্তরগুলো অধ্যায়ভিত্তিক দেওয়া হয়েছে। এ প্রশ্নোত্তরগুলোর অনুশীলন তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নোত্তর সম্পর্কে ধারণা দেবে।
নির্বাচনি পরীক্ষার প্রশ্ন ও উত্তর
২০২৬ সালে অনুষ্ঠিত শীর্ষস্থানীয় কলেজের নির্বাচনি পরীক্ষার সৃজনশীল বহুনির্বাচনি ও রচনামূলক প্রশ্নপত্র বিশ্লেষণ করে বাছাইকৃত প্রশ্নগুলো উত্তরসহ অধ্যায়ভিত্তিক দেওয়া হয়েছে। এ অংশের অনুশীলন তোমার অধ্যায়ভিত্তিক প্রস্তুতিকে শানিত করবে।
শিখনফলভিত্তিক অনন্য প্রশ্ন ও উত্তর
বোর্ড ও নির্বাচনি পরীক্ষার প্রশ্নের পাশাপাশি গুরুত্বপূর্ণ শিখনফলের ওপর অনন্য প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলোর অনুশীলন তোমাদের সিলেবাসভুক্ত বিষয়বস্তুর ওপর যেকোনো প্রশ্নের উত্তর লিখতে সহায়তা করবে।
অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট
অধ্যায়ের প্রস্তুতি কতটা সম্পন্ন হলো তা যাচাই করতে অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট দাও। এখানে রয়েছে অধ্যায়টির গুরুত্বপূর্ণ বিষয়বস্তু ও শিখনফলভিত্তিক মডেল প্রশ্নপত্র। ঘরে বসে পরীক্ষা দিয়ে নিজে নিজেই উত্তর যাচাই করতে দেখে নাও ‘উত্তর নির্দেশনা’।
সুপার সাজেশন: পরীক্ষা ২০২৭
সাজেশনটি বোর্ড পরীক্ষক, প্রশ্ন মডারেটর এবং বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষক কর্তৃক প্রণীত। রেটিংভিত্তিক গুরুত্বপূর্ণ অধ্যায় ও বিষয়বস্তুর সাজেশন এবং এক্সক্লুসিভ প্রশ্নের সাজেশন- এ ধারাক্রমে সুপার সাজেশন অংশটি তৈরি করা হয়েছে।
গাণিতিক সমস্যা সমাধানের প্রয়োজনীয় সূত্রাবলিঃ
এখানে প্রতিটি অধ্যায়ের প্রয়োজনীয় তথ্য ও সূত্র দেওয়া হয়েছে। এ তথ্য ও সূত্রগুলো আয়ত্ত করলে অধ্যায়ভিত্তিক সব ধরনের প্রশ্নের সমাধান সহজেই করতে পারবে।
বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরঃ ২০২৬ ও ২০২৫
চূড়ান্ত পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা পেতে বইটিতে দেওয়া হয়েছে সর্বশেষ অনুষ্ঠিত ২০২৬ ও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর। এছাড়া বিগত বিভিন্ন সালের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর ফ্রি ডাউনলোড করতে ইন্টারনেট লিংক অ্যাড্রেসদেওয়া হয়েছে বইটিতে।
নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর: ২০২৬
শিক্ষার্থীদের প্রস্তুতিকে আরও একধাপ এগিয়ে নিতে এ অংশে ২০২৬ সালের নির্বাচনি পরীক্ষার শীর্ষস্থানীয় কলেজসমূহের প্রশ্নপত্রগুলো উত্তরসহ দেওয়া হয়েছে। এছাড়া ইন্টারনেট লিংকের মাধ্যমে আরও প্রশ্নপত্র ও উত্তর ডাউনলোড করে অনুশীলন করতে পারবে।
এক্সক্লুসিভ মডেল টেস্ট ও উত্তর
২০২৭ সালের পরীক্ষার্থীদের জন্য বইয়ের বিষয়বস্তুসমূহ বিশ্লেষণ করে বিভিন্ন সালের বোর্ড ও নির্বাচনি পরীক্ষার প্রশ্ন এবং মাস্টার ট্রেইনার প্রণীত অনন্য প্রশ্নের সমন্বয়ে 'এক্সক্লুসিভ মডেল টেস্ট ও উত্তর' দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নের উত্তরের সঠিকতা যাচাই এবং প্রাসঙ্গিক তথ্য জানার জন্য দেওয়া হয়েছে বোর্ড ও নির্বাচনি পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ও প্রয়োজনীয় ব্যাখ্যা-বিশ্লেষণ এবং এক্সক্লুসিভ মডেল টেস্টের ব্যাখ্যাসহ উত্তর।