‘Forensic Accounting & Fraud Investigation’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান

‘Forensic Accounting & Fraud Investigation’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান

প্রফেসর ড. আব্দুল্লাহ ফারুক কনফারেন্স হল ব্যবসায় শিক্ষা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়

5:00 PM - 7:00 PM

সম্প্রতি দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান পাঞ্জেরী পাবলিকেশন্স লি. থেকে প্রকাশিত হয়েছে ‘Forensic Accounting and Fraud Investigation’ শিরোনামের বই। সুদীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞানের আলোকে বইটি রচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের অধ্যাপক ড. দেওয়ান মাহবুব হোসেন, অধ্যাপক ড. মোঃ সাইফুল আলম, অধ্যাপক আল-আমিন এবং সহকারী অধ্যাপক রায়হান সোবহান।

 

এ উপলক্ষ্যে আগামী ৩০ আগস্ট ২০২৬ (রবিবার), বিকেল ৫:০০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএ বিল্ডিংয়ের প্রফেসর ড. আবদুল্লাহ ফারুক কনফারেন্স হলে একটি মনোজ্ঞ মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও গ্রন্থ-আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট গবেষক জনাব ড. রিয়াজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) জনাব ড. মোঃ সাজ্জাদ হোসেন ভূইয়া। এছাড়া সম্মাননীয় অতিথি (গেস্ট অব অনার) হিসেবে বইটির ওপর আলোচনা করবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক জনাব ড. ইফতেখারুজ্জামান।