
মহাখালীর রাওয়া কনভেনশন হল
10:00 AM - 9:00 PM
বইপ্রেমীদের জন্য মহাখালীর রাওয়া কনভেনশন হলে ৮–১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রাওয়া বইমেলা ২০২৬’।
তিনদিনব্যাপী এই মেলায় সব বয়সের, সব শ্রেণির পাঠকের জন্য সৃজনশীল বইয়ের এক বিশাল ও সমৃদ্ধ সম্ভার নিয়ে অংশ নিচ্ছে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা ‘পাঞ্জেরী পাবলিকেশন্স লি.’।
স্বনামধন্য শিক্ষাবিদ, গবেষক, কবি, সাংবাদিক এবং খ্যাতিমান সাহিত্যিকবৃন্দ ছাড়াও বর্তমান প্রজন্মের প্রতিশ্রুতিশীল লেখক রচিত এসব বইয়ের মধ্যে আছে প্রবন্ধ, উপন্যাস, গল্প, কবিতা, কমিক্স, ভ্রমণকাহিনি, গবেষণাগ্রন্থসহ বৈচিত্র্যময় সব বইয়ের সমাহার।
পাঞ্জেরীর বিশাল বইয়ের ভান্ডার থেকে আপনার পছন্দের বইটি সংগ্রহ করতে চলে আসুন রাওয়া বইমেলা ২০২৬-এ। সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত আপনাদের পদচারণায় মুখরিত হোক মেলা প্রাঙ্গন।