রাজশাহী বিভাগীয় বইমেলা ২০২৬

রাজশাহী বিভাগীয় বইমেলা ২০২৬

কালেক্টরেট খেলার মাঠ, রাজশাহী

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা ; সরকারি ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ৮টা

আগামী ২৯ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত রাজশাহীর ঐতিহ্যবাহী কালেক্টরেট খেলার মাঠে অনুষ্ঠিত হবে ‘রাজশাহী বিভাগীয় বইমেলা ২০২৬’। মেলা চলবে প্রতিদিন বিকেল ৩টা–রাত ৮টা এবং সরকারি ছুটির দিন সকাল ১১টা–রাত ৮টা পর্যন্ত।

 

বরাবরের মতো এবারও সব বয়স ও শ্রেণির পাঠকের জন্য সৃজনশীল বইয়ের সমৃদ্ধ সম্ভার নিয়ে এই মেলায় অংশ নিচ্ছে দেশের শীর্ষ প্রকাশনা সংস্থা ‘পাঞ্জেরী পাবলিকেশন্স লি.’।

 

স্বনামধন্য শিক্ষাবিদ, গবেষক, কবি, সাংবাদিক এবং খ্যাতিমান সাহিত্যিকবৃন্দ ছাড়াও বর্তমান প্রজন্মের প্রতিভাবান লেখক রচিত এসব বইয়ের মধ্যে আছে প্রবন্ধ, উপন্যাস, গল্প, কবিতা, কমিক্‌স, ভ্রমণকাহিনি, গবেষণাগ্রন্থসহ বৈচিত্র্যময় সব বইয়ের সমাহার।

 

পাঞ্জেরীর বইয়ের সুবিশাল ভান্ডার থেকে পছন্দের বই সংগ্রহ করতে চলে আসুন মেলার ১৮ নম্বর স্টলে।