খুলনা বিভাগীয় বইমেলা ২০২৬

খুলনা বিভাগীয় বইমেলা ২০২৬

বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ, খুলনা

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা ৩০ মিনিট ; সরকারি ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ৯টা ৩০ মিনিট

বইপ্রেমী খুলনাবাসীর জন্য সুখবর! নতুন বইয়ের ঘ্রাণ আর সাহিত্যপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শুরু হয়েছে ‘খুলনা বিভাগীয় বইমেলা ২০২৬’।

বিগত বছরগুলো ধারাবাহিকতায় সব বয়সের, সব শ্রেণির পাঠকের জন্য বৈচিত্র্যময় সৃজনশীল বইয়ের সমৃদ্ধ সম্ভার নিয়ে এবারও বইমেলায় অংশ নিচ্ছে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা পাঞ্জেরী পাবলিকেশন্স। দেশবরেণ্য শিক্ষাবিদ, গবেষক, কবি, সাংবাদিক ও খ্যাতিমান সাহিত্যিকদের পাশাপাশি বর্তমান প্রজন্মের প্রতিশ্রুতিশীল লেখকদের রচিত প্রবন্ধ, উপন্যাস, গল্প, কবিতা, কমিকস, ভ্রমণকাহিনি ও গবেষণাগ্রন্থসহ নানা বিষয়ের বই থাকছে পাঞ্জেরীর সৃজনশীল প্রকাশনা সম্ভারে।

 

প্রিয় লেখকের পছন্দের বই সংগ্রহ করতে এবং নতুন নতুন বইয়ের সঙ্গে পরিচিত হতে চলে আসুন খুলনা বিভাগীয় বইমেলায় পাঞ্জেরীর ৩৪ নম্বর স্টলে।

 

মেলার স্থান:

বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ, খুলনা।

 

মেলার সময়সূচি:

১০–১৮ নভেম্বর, ২০২৬।

 

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা ৩০ মিনিট।

ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা ৩০ মিনিট।