চীন দেশের লোকগল্প
চীন দেশের লোকগল্প

চীন দেশের লোকগল্প

বিষয়:
রূপকথা, উপকথা ও লোককাহিনী,শিশুদের সচিত্র বই,ছোট গল্প
ISBN:
9789849689744
সংস্করণ:
২০২৫
পৃষ্ঠা:
৪৮
মূল্য (MRP):

৩০০ টাকা

pbs

বইটির বিবরণ

পৃথিবীর সব ভাষার মানুষ ও জাতির সংস্কৃতি ও বিশ্বাসের প্রকাশিত রূপ হলো তাদের লোকগল্প। চীন বিশাল একটি দেশ। বরফাচ্ছাদিত বিশাল জলভাগ, মালভূমি, মরুভূমি, পর্বতমালা ও উত্তাল সমুদ্র প্রভৃতি ভৌগোলিক পরিবেষ্টনে থাকায় চীন জাতি পৃথিবীর অন্যসব জাতি থেকে স্বতন্ত্র ও রক্ষণশীল। তাই সুপ্রাচীনকাল থেকে তাদের বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক বিকাশ ও ঐতিহ্যের ধারা প্রায় একই।
প্রায় পাঁচ হাজার বছরের জানা ইতিহাসে বিভিন্ন রাজবংশের শাসন, উত্থান-পতন, বিশ্বব্যাপী তাদের বাণিজ্য সম্প্রসারণ, নানা প্রাকৃতিক বিপর্যয়, ঔপনিবেশিক ও সমর প্রভুদের দীর্ঘ শাসন তাদের ঐতিহ্য, দর্শন, সাহিত্য-সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলে। কিন্তু ঐতিহাসিক কাল থেকে চলে আসা চীনের বিভিন্ন অঞ্চলের লোকগল্পগুলো বিভিন্ন পরিস্থিতিতে তাদের নৈতিকতা, প্রজ্ঞা, দায়বদ্ধতা, ভালোমন্দ বোঝার ক্ষমতা, ন্যায় বিচার নিশ্চিত করতে ও বিপদে সাহস জোগাতে ভূমিকা রাখে।
চীন দেশের লোকগল্প বইটিতে কিশোর উপযোগী আটটি লোকগল্প আছে। পৃথিবীর নানা ভাষায় এগুলো অনূদিত হয়েছে। বাংলা ভাষার পাঠকের জন্য গল্পগুলো পুনর্লিখনের কাজটি করেছেন চীনের ইতিহাস ও সাহিত্য বিষয়ে অনুসন্ধানী লেখক সিরাজুল ইসলাম মুনির। চীনবিষয়ক তাঁর প্রকাশিত বইয়ের নাম মহাচীনের মহাজাগরণ।

লেখকের পরিচিতি

সিরাজুল ইসলাম মুনির
সিরাজুল ইসলাম মুনির

সিরাজুল ইসলাম মুনির ১৯৫৬ খ্রিস্টাব্দের ২৬ জুলাই উপকূলীয় উপজেলা সুবর্ণচরের সম্রান্ত পরিবার ভূঁইয়া বাড়িতে জন্ম। শৈশব-কৈশাের কেটেছে। ফেঞ্চুগঞ্জ ও সিলেট শহরে । শিক্ষাজীবন কেটেছে ফেঞ্চুগঞ্জ এনজিএফএফ স্কুল, সিলেট সরকারি এমসি কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সিলেট ও চট্টগ্রাম রেডিওতে সংবাদপাঠ ও উপস্থাপনা করেছেন আট বছর। বাংলাদেশ টেলিভিশনে গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক অনুষ্ঠান ‘বইপত্র উপস্থাপনা করেছেন এক যুগ। কর্মজীবন শুরু করেন দৈনিক গণকণ্ঠে সহসম্পাদক হিসেবে। তারপর সরকারি চাকরি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগে। সম্প্রতি চাকরি থেকে অবসর নিয়েছেন। কিন্তু সচল হয়ে উঠেছেন নেশার জগৎ লেখালেখি নিয়ে। উপন্যাস, ছােটগল্প, শিশুতােষ ও কিশাের রচনা- সব মিলিয়ে প্রকাশিত গ্রন্থসংখ্যা ৩০। প্রকাশিত হয়েছে উপন্যাসসমগ্র ২০১৫, গল্পসমগ্র ২০১৭ | ২০১৮ ফেব্রুয়ারিতে প্রকাশিত হলাে বাংলাসাহিত্যে এযাবৎ প্রকাশিত বৃহৎ কলেবরের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক উপন্যাস ‘এক সাগর রক্তের বিনিময়ে এবং মহান চীনের গৌরবােজ্জ্বল অতীত এবং চীনা জনগণের সংগ্রামের প্রেক্ষাপটে লেখা ভ্রমণ উপন্যাস ‘মহাচীনের মহাজাগরণ’ । সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন কিউট সাহিত্য পুরস্কার, রাজশাহী সাহিত্য পরিষদ পুরস্কার, পালক অ্যাওয়ার্ড, আবু জাফর ওবায়দুল্লাহ সাহিত্য পুরস্কার ও বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ (বাসপ) পদক। সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষায় অনগ্রসর মানুষকে শিক্ষার আলােয় আলােকিত করতে সুবর্ণচরে প্রতিষ্ঠা করেছেন ‘জুবিলি হাবিবউল্যা মিয়ারহাট উচ্চ বিদ্যালয় এবং বিপুল গ্রন্থসমৃদ্ধ লাইব্রেরি বজলের রহমান ভূঁইয়া স্মৃতি পাঠাগার'। ভ্রমণের নেশা আছে। বাংলাদেশের গ্রাম, নদী, পাহাড়, সমুদ্র তার প্রিয়। ভ্রমণ করেছেন কানাডা, যুক্তরাজ্য, গণপ্রজাতন্ত্রী চীন, থাইল্যান্ড ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। পিতা-নুরুল আলম ভূঁইয়া, মা-আনােয়ারা বেগম, স্ত্রীজোহরা সুলতানা। দুই পুত্র : শাহরিয়ার রাইসুল ইসলাম, শাহমান রাউফুল ইসলাম। স্বপ্ন : উন্নত সমৃদ্ধ বাংলাদেশ।