বইটির বিবরণ
মা টুকটুকি খুশিতে গদগদ। তার তিনটি হলুদ ছানা ফুটেছে। ছানাদের জন্ম উৎসবের দাওয়াত দেওয়ার জন্য টুকটুকি সাদা হাঁস, সবুজ টিয়াপাখি, কালো বিড়াল, নীল প্রজাপতি আর বাদামি খরগোশকে খুঁজতে বের হয়ে দেখতে পেল সবাই যার যার মতো আনন্দ করছে। মা টুকটুকিও মনের আনন্দে সবাইকে তার ছানাদের জন্ম উৎসবের দাওয়াত দিয়ে বাসায় ফিরে গেল।
লেখকের পরিচিতি

ড. দিলারা বেগম একজন আজীবন শিক্ষক। বর্তমানে নিউ ইয়র্কে একটি স্পেশাল এডুকেশন প্রোগ্রামে এডুকেশন ডিরেক্টর হিসাবে কর্মরত। তাঁর লেখা আটটি শিশুতোষ গল্পের বই নিউ ইয়র্ক থেকে এবং একটি বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ এবং নিউ ইয়র্কের বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় তাঁর লেখা বড়োদের গল্প ও প্রবন্ধ নিয়মিত প্রকাশিত হয়।