হাওয়াই মিঠাই চমচম
হাওয়াই মিঠাই চমচম

হাওয়াই মিঠাই চমচম

বিষয়:
ছড়া
ISBN:
9789849906216
সংস্করণ:
২০২৫
পৃষ্ঠা:
৩৬
মূল্য (MRP):

২০০ টাকা

pbs

বইটির বিবরণ

দুরন্ত কৈশোরে বন্ধু-মিতাদের নিয়ে ঘুরেছি গাঁয়ের আঁকাবাঁকা মেঠোপথে। আবার কখনো বাড়ির আঙিনায় খেলেছি এক্কাদোক্কা, কানামাছি, ডাংগুলি, দাড়িয়াবাঁধা, বউচি। খেলার ছলে কেটেছি হরেক রকম ছড়া। রং-বেরঙের ছড়ার ছন্দে মনে-প্রাণে জেগেছে দোলা। ছেলেবেলায় ছড়ার ছন্দে ছন্দে মনের আনন্দে নেচে উঠেছে হৃদয়-প্রাণ। সেই শৈশবের স্বপ্নঝরা স্মৃতিগাঁথায় শব্দে শব্দে গেঁথেছি ছড়ার মালা। নতুন ছন্দের দোলায় দুলে উঠেছে হাওয়াই মিঠাই চমচম। ফেলে আসা সেই স্মৃতিঝরা মধুময় রঙিন দিনগুলোর কথা আজও মনে পড়ে। শৈশবের রঙিন দিনগুলোর কথা ভেবে ছোট্ট সোনামণিদের মনে ছন্দ-সুরে গেঁথে দিলাম হাওয়াই মিঠাই চমচম।

লেখকের পরিচিতি

মিয়াজান কবীর
মিয়াজান কবীর

মানিকগঞ্জ জেলার ভিতরে
সিংগাইর উপজেলা,
জন্মেছেন সেথা পণ্ডিত সুধী
জ্ঞানী গুণিজন মেলা।
অদূরে তাহার ছায়া সুশীতল
ইরতা শ্যামল গাঁ,
ধলেশ্বরীর শীতল সলিল
ধুয়াইছে তার পা।
ওই গাঁয়ে এসে পড়েছিল খসে
আকাশের চাঁদখানি,
মিয়াজান কবীর নামটি তাহার
অনেক মানে সে মানী।
মোল্লা বংশের কৃতিসন্তান
পিতা আনসার উদদীন,
জিনাতননিসা মাতা মহীয়সী
ভ্রাতা ছয়, বোন তিন।
বিশ শতকের মাঝামাঝি,
ষাট দশকের কোল ঘেঁষে,
ভূমিষ্ঠ হন এ চারণভূমি
ইরতা গাঁয়েতে এসে।