মায়াবতীর গল্প
মায়াবতীর গল্প

মায়াবতীর গল্প

বিষয়:
শিশু-কিশোর গল্প
ISBN:
9789849906292
সংস্করণ:
২০২৫
পৃষ্ঠা:
৮০
মূল্য (MRP):

২৪০ টাকা

pbs

বইটির বিবরণ

নদীর ঢেউ গোনার কথা শোনা যায়, গোনা যায় আকাশের তারা। কিন্তু ভূত কি গোনা যায়? সেই ভূত গোনার গল্প এবার পড়া যাবে মায়াবতীর গল্প বইয়ে। বইটির 'জন্মদিনের উপহার' গল্পে জুহানা ভূত গোনে। আর তার মামার চোখ কপালে উঠে যায়। শুধুই কি ভূতের গল্প? এই বইয়ে আছে পাখি-গাছ-প্রকৃতির প্রতি ভালোবাসার গল্প। ভিন্ন ভিন্ন গল্প, কিন্তু ভালোবাসার অনুভূতি একই। গাছগাছালিতে ঘুরে বেড়ানো কাঠবিড়ালীকে বনেই মানায় বলে তান্নি তাকে বনে ছেড়ে আসে। ছাদের ফুলগাছগুলো কে বা কারা নষ্ট করেছে; সে কারণে রিনির মন খারাপ। শান্তার কাছ থেকে সিঙ্গাপুর ডেইজি গাছ উপহার পেয়ে খুশিতে ঝলমল হয়ে ওঠে রিনির মুখ। রিয়া-হিয়া নিজেদের পছন্দের খেলনা বন্যার্ত শিশুদের মাঝে বিলিয়ে দিয়ে আনন্দ অনুভব করে। নাগরিক জীবন, যন্ত্রের দাপট আর প্রাতিষ্ঠানিক পড়াশোনার ব্যস্ততায় এ যুগের শিশুরা দূরে থাকে প্রকৃতি থেকে, প্রাণীদের থেকে। তাই ওদের প্রতি মায়া সবার থাকে না। মায়াবতীর গল্প পড়ে শিশুরা হারিয়ে যাবে মায়ার রাজ্যে। এ মায়া মানুষের প্রতি, পশুর প্রতি, পাখির প্রতি, গাছের প্রতি। সবুজ ঘাসের দিকে তাকালে যেমন নরম-নরম আরাম লাগে তেমনি মায়াবতীর গল্প বইয়ের প্রতিটি গল্পই এমন নরম-নরম মায়া জাগাবে শিশুদের মনে।

লেখকের পরিচিতি

দীপু মাহমুদ
দীপু মাহমুদ

দীপু মাহমুদ জন্য ২৫ মে ১৯৬৫, নানাবাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার গ্রাগপুর গ্রামে। শৈশব ও বাল্যকাল কেটেছে দাদাবাড়ি হাটবোয়ালিয়া গ্রামে। বেড়ে ওঠা স্নেহময়ী, কালিশংকরপুর, কুষ্টিয়া। পিতা প্রফেসর মোহাম্মদ কামরুল হুদা, মা হামিদা বেগম। পড়াশোনা করেছেন কুষ্টিয়া জিলা স্কুল, কুষ্টিয়া সরকারি কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতায়। আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। পিএইচডি করেছেন যুক্তরাষ্ট্রে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা একশ ছাড়িয়েছে লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন শিশু একাডেমি আয়োজিত অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার, শিশুসাহিত্যিক মোহাম্মদ নাসির আলী স্বর্ণপদক, আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার, সায়েন্স ফিকশন সাহিত্য পুরস্কারসহ নানা পুরস্কার। পেয়েছেন সম্মাননা। বর্তমানে তিনি ইউনিসেফে কর্মরত আছেন।