টুকরো ভ্রমন
টুকরো ভ্রমন

টুকরো ভ্রমন

বিষয়:
ভ্রমন উপন্যাস
ISBN:
9789849577812
সংস্করণ:
২০২৬
পৃষ্ঠা:
১৬৮
মূল্য (MRP):

৪৬০ টাকা

pbs

বইটির বিবরণ

কখনো ঘুরতে, কখনো কাজে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তরে ছুটে বেড়িয়েছি। প্যারিস, ভ্যাটিকান, দিল্লি, কিউবা, আমেরিকা, ভেনিস, কানাডা আরও কতশত জায়গা। বিচিত্র সব মানুষ, অপার সব দৃশ্য! জগতের শোভা দেখে দেখে চোখ জুড়িয়েছে। বিভিন্ন শ্রেণিগোষ্ঠীর মানুষদের সান্নিধ্যে জীবনের অভিজ্ঞতাগুলো পুষ্ট হয়েছে। দিল্লিতে কঙ্কাবতীর সঙ্গে দেখা না হলে নারী-পুরুষের বন্ধুত্বের সহজিয়া রূপটি চেনা হতো না। প্যারিসের লুভর মিউজিয়ামে গিয়ে বুঝতে পেরেছি, সেখানে জগদ্বিখ্যাত 'মোনালিসা' ছবিটি থেকেও অধিক শিল্পমানসম্পন্ন বহু শিল্পকর্ম আছে। দেওয়াল ঘেরা কয়েকটি প্রাসাদ মিলে ভ্যাটিকান সিটি। ছোট্ট সেই নগরটি আসলে একটি স্বাধীন দেশ। হাজার দেড়েক নাগরিক আছে সেই দেশে। দেশটির সরকার ব্যবস্থা, সেনাবাহিনী, পোস্ট অফিস ইত্যাদি সবই আছে। চোখে না দেখলে সে দেশের আয়তনের স্বল্পতা বিশ্বাস করা দায়। দ্বীপরাষ্ট্র কিউবার সমাজতান্ত্রিক ব্যবস্থা ঘুরে দেখেছি। সেই দেখায় লিলিয়ানোর মতো রুচিবোধসম্পন্ন সুন্দরী নারীকে যদি সঙ্গে না পেতাম, তবে তা কিছুতেই আনন্দঘন হতো না। তাজমহল দেখে চোখ জুড়িয়েছে, আবার কানাডার মতো ধনী দেশের ফুড ব্যাংকে ক্ষুধার্ত মানুষদের লম্বা লাইন দেখে বিস্মিত হয়েছি। জগতের লীলাভূমিতে বিচরণকালে যেখানে যা মনে ধরেছে, তা লিখে রাখতে দেরি করিনি। এই বইয়ে তেমনই কিছু টুকরো ভ্রমণের অভিজ্ঞতা সংকলিত হয়েছে। পাঠক বন্ধুরা আমার বর্ণনার মধ্য দিয়ে সেসব দেখতে পাবেন বলেই আমার বিশ্বাস।

লেখকের পরিচিতি

সাজ্জাদ আলী
সাজ্জাদ আলী

গোপালগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত পরিবারে সাজ্জাদ আলীর জন্ম । পরিবারের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিমণ্ডলে তিনি বেড়ে উঠেছেন। উচ্চ মাধ্যমিকের পরে তাঁর পড়াশোনা আমেরিকা ও কানাডায়। বর্তমানে কানাডার টরন্টোতে বসবাস। তিনি পেশায় আবাসন কেনাবেচার ব্রোকার, আর নেশায় সংস্কৃতি সংগঠক ও শিল্প-রসিক। দেড় যুগেরও বেশি সময় ধরে সাজ্জাদ আলী লেখালেখি নিয়ে আছেন। সমাজ, রাজনীতি, সংগীত, শিল্প ইত্যাদি তাঁর লেখার বিষয়। নর্থ আমেরিকান প্রিন্ট মিডিয়া ও অনলাইন পোর্টালে নিয়মিত তাঁর লেখা প্রকাশিত হয়। এছাড়া, বাংলাদেশের সংবাদমাধ্যম বিডিনিউজ ২৪, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, চ্যানেল আই অনলাইন, সমকাল ইত্যাদি সংবাদমাধ্যমেও তাঁর লেখা প্রকাশিত হয়। সাজ্জাদ আলী দুই যুগ ধরে বহির্বিশ্বে, বিশেষ করে নর্থ আমেরিকায় বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচার ও প্রসারে কাজ করছেন। ২০০৫ সালে তিনি বাংলা টেলিভিশন কানাডা নামের প্রতিষ্ঠানটির গোড়াপত্তন করেন। বাংলা টিভি বাংলা ভাষায় নিয়মিত অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করে থাকে। লেখক ও ব্রডকাস্টার হিসেবে হিসেবে নর্থ আমেরিকাজুড়ে তাঁর রয়েছে সম্মানজনক পরিচিতি। ভয়েস অব আমেরিকা, বিবিসি বাংলা বিভাগ ও কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন একাধিকবার সাজ্জাদ আলীর ইন্টারভিউ প্রচার করেছে।