আকলিমা বচন
আকলিমা বচন

আকলিমা বচন

বিষয়:
উপন্যাস
ISBN:
9789849912088
সংস্করণ:
২০২৬
পৃষ্ঠা:
২৪০
মূল্য (MRP):

৬০০ টাকা

pbs

বইটির বিবরণ

ধসে পড়া বিল্ডিংয়ে চাপা পড়া একটি হাতের কথা কি আপনাদের মনে আছে? বাইরে প্রসারিত, পাঁচটি আঙুল দিয়ে যেন প্রতিবাদ করতে চেয়েছিল সে। সেই হাতটি ধসে পড়েছিল ২০১৩ সালের ২৪ এপ্রিল। মুনাফালোভীদের তৈরি রানা প্লাজা সেদিন পরিণত হয়েছিল হাজার হাজার শ্রমিকের মরণফাঁদে। এতগুলো মানুষের সম্মিলিত আর্তনাদ, বাঁচার আকুতি, চিৎকার ও কান্না দাগ কেটে গেছে বিশ্ববাসীর মনে। সেদিন অকাতরে ঝরে পড়ে অসংখ্য পোশাক শ্রমিকের প্রাণ। অথচ এরাই ভিক্ষার ঝুলি থেকে দেশকে স্বর্ণের ঝুলিতে পরিণত করেছিল। নারী পোশাক-শ্রমিক বিবর্ণ পোশাক পরে দিনের পর দিন কাজ করে যাচ্ছে দেশের পোশাক-শিল্পের জন্য। তাদের জীবনের প্রতিচ্ছবি আকলিমা বচন। এটি শুধু একটি উপন্যাস নয়, একটি দলিল। নারী শ্রমিকদের সৌজন্যে বাংলাদেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হওয়া সত্ত্বেও তাদের যে বঞ্চনা ও অবিচারের শিকার হতে হয়, উপন্যাসটি তারই মর্মন্তুদ বিবরণ।

লেখকের পরিচিতি

সানাউল মোস্তফা
সানাউল মোস্তফা

সানাউল মোস্তফা ১৯৫৯ সালে জয়পুরহাট জেলার পাঁচবিবিতে জন্মগ্রহণ করেন। রাজশাহীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করে তিনি ১৯৭৮ সালে পশ্চিম জার্মানিতে উচ্চশিক্ষার জন্য গমন করেন। সেখানে ব্যবসায় প্রশাসনে এমবিএ, অর্থনীতিতে এমএসসি ও ব্যবসায় প্রশাসনে পিএইচডি ডিগ্রি লাভের পর ১৯৯০ সালে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।
৩৫ বছরের সুদীর্ঘ কর্মজীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। এছাড়া আন্তর্জাতিক, বহুজাতিক, সরকারি, বেসরকারি ও এনজিও প্রতিষ্ঠানের জন্য গবেষক, পরিকল্পনাবিদ, প্রশিক্ষক ও সিনিয়র পরামর্শক হিসেবে কর্মরত ছিলেন।
সামাজিক উদ্যোগ, কৌশলগত পরিকল্পনা, প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্ট ও রেজাল্ট বেজড্ ম্যানেজমেন্ট বিষয়ে ড. মোস্তফা একজন বিশেষজ্ঞ। তিনি এখন কানাডায় বসবাস করেন এবং প্রায়ই সৃষ্টিশীল ও সামাজিক কর্মকাণ্ডের উদ্দেশে বাংলাদেশে আসেন।
সামাজিক উদ্যোগ ছাড়াও অর্থ ও সমাজনীতি নিয়ে লেখকের তিনটি বই প্রকাশিত হয়েছে। এছাড়াও, তিনি বাংলা ভাষায় তিনটি উপন্যাসের (তারপর, পাগলমন ও শেষ পত্র) লেখক। আকলিমা বচন তাঁর চতুর্থ উপন্যাস।