বেসিক আলী সুপারহিরো ২ : বঙ্গভঙ্গ
বেসিক আলী সুপারহিরো ২ : বঙ্গভঙ্গ

বেসিক আলী সুপারহিরো ২ : বঙ্গভঙ্গ

বিষয়:
কমিক্‌স এন্ড গ্রাফিক নোভেলস
ISBN:
9789849912071
সংস্করণ:
২০২৬
পৃষ্ঠা:
১১২
মূল্য (MRP):

৩৬০ টাকা

pbs

বইটির বিবরণ

সাত সুপারভিলেন বাংলাদেশের গরম নিয়ে বিরক্ত। এছাড়া ওরা বাংলাদেশকে ইন্ডিয়ার পাশে চায় না! 'ইন্ডিয়া আউট' স্লোগান দিয়ে ওরা ঠিক করেছে বাংলাদেশের মাটিকে তলা থেকে ইঁদুর দিয়ে কাটিয়ে হাজার হাজার প্রপেলার দিয়ে ঠেলে ইউরোপ-আমেরিকার পাশে নিয়ে যাবে! অন্য দেশে অপরাধ করবে আর বাংলাদেশে থাকবে! এই পরিকল্পনা কাজ করে কি না তা দেখার জন্য প্রথম টেস্টকেস হিসেবে নেওয়া হলো ভোলা দ্বীপকে ঠেলে সরিয়ে দেওয়ার প্রজেক্ট! এদিকে বেসিক আর হিল্লোলকে গামা ক্যাননের রশ্মি মেরে অকেজো করে দিয়েছে টাউয়া। তাদের স্মৃতি ও শক্তি ফিরিয়ে আনতে পারে ডক্টর না। কিন্তু তাকেও জেলে ঢোকানো হয়েছে! এই অবস্থায় কীভাবে সুপারভিলেনদের বঙ্গভঙ্গ পরিকল্পনা থামাবে বেসিক?

লেখকের পরিচিতি

শাহরিয়ার খান
শাহরিয়ার খান

জনপ্রিয় কার্টুন চরিত্র বেসিক আলীর জনক বিশিষ্ট কার্টুনিস্ট এবং সাংবাদিক শাহরিয়ার খান। কার্টুনটির যাত্রা শুরু হয় ২০০৬ সালে। জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোর উপসম্পাদকীয় পাতায় নিয়মিত প্রকাশিত হয় এই কার্টুন। শুরু থেকেই কার্টুনটি পাঠকপ্রিয়তা পেয়ে আসছে। সাধারণ পাঠকের প্রতিক্রিয়া এবং চাহিদার প্রেক্ষিতে ২০০৯ সালে পাঞ্জেরী প্রকাশনী থেকে বেসিক আলী নামে এই কার্টুনটির এক বছরের সংকলন প্রকাশিত হয়। প্রথম সংকলন ভালো সাড়া পাওয়ার পর থেকেই নিয়মিত বেসিক আলী সংকলন প্রকাশ হয়ে আসছে। শাহরিয়ার এর বই সমগ্র বেসিক আলী ছাড়াও আরো অনেক বই নিয়েই গড়ে উঠেছে। কমিক কার্টুন সিরিজ ‘বাবু’ তার অন্যতম। এছাড়াও শাহরিয়ার এর বই সমূহ এর মাঝে আছে ‘ষড়যন্ত্র’, ‘লাইলী’, ‘কিউব’, সোমো সিরিজ, ধাঁধা ইত্যাদি। বর্তমানে তিনি দ্যা বিসনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত আছেন।