স্বপ্ন রঙিন দুই বোন
স্বপ্ন রঙিন দুই বোন

স্বপ্ন রঙিন দুই বোন

বিষয়:
শিশু-কিশোর উপন্যাস
ISBN:
9789849338024
সংস্করণ:
২০২৫
পৃষ্ঠা:
১০৪
মূল্য (MRP):

৩০০ টাকা

pbs

বইটির বিবরণ

নতুন শিশু পরিবারে নিয়ে আসে নতুন আনন্দ। শিশুটি যদি হয় মেয়ে তাহলে বড়ো বোনের জন্য তা হয় আরও বেশি আনন্দের। বড়ো বোন ভাবে ছোটো বোন হবে তার খেলার সঙ্গী। কিন্তু বাস্তবে ঘটতে থাকে উলটো ঘটনা। ছোটো বোনের আগমনে বড়ো বোনকে একে একে হারাতে হয় বাবা-মায়ের মাঝখানে আরামে ঘুমানোর জায়গা, অসীম আদর আর অখণ্ড মনোযোগ। বড়ো বোন ভেতরে ভেতরে জ্বলতে থাকে কষ্ট আর হিংসায়। কিন্তু কদিন পরেই বড়ো বোন নাকাল হয় ছোটো বোনের কাছে; বাঁধা পড়ে ছোটো বোনের মনকাড়া হাসি, ভালোবাসা ও মায়ার বাঁধনে। এভাবেই নিত্যনতুন খুশি-খুনশুটি, মান-অভিমান, আনন্দ-বেদনায় মিলেমিশে বেড়ে উঠতে থাকে দুই বোন। বড়ো হয় তাদের জগৎ। পোষা বেড়াল চিতা, আত্মীয়সম গৃহকর্মী আদুরীর মা, নতুন স্কুল, নতুন বাসা আর বাসায় উটকো টেলিফোন কল ও কলিংবেল বাজার মধ্য দিয়ে তাদের গল্প গড়িয়েছে ইভটিজিং পর্যন্ত। আশ্চর্য চমকে ভরা শ্বাসরুদ্ধকর এসব ঘটনা। কঠিন বাধা পেরিয়ে দুই বোনের রঙিন স্বপ্নজয়ে অদম্য অভিযান এখানে পেয়েছে এক নতুন মাত্রা। ইভটিজিং বিষয়ে অনন্য কিশোর উপন্যাস এটি। এ বই নতুন প্রজন্মের পাঠকদের শুধু যে অভিভূত করবে এমন নয়, খুলে দেবে তাদের দিব্যদৃষ্টি।

লেখকের পরিচিতি

সুজন বড়ুয়া
সুজন বড়ুয়া

সুজন বড়ুয়া জন্ম : ১৮ এপ্রিল ১৯৫৯ জন্মস্থান: সিলোনীয়া, ফটিকছড়ি, চট্টগ্রাম শিক্ষা : ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর (১৯৮৩) কর্মজীবন : অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশ শিশু একাডেমি। কর্মজীবনে নির্বাহী সম্পাদক ও সমন্বয়কের দায়িত্বে থাকাকালীন শিশু একাডেমি কর্তৃক প্রকাশিত নিম্নলিখিত গ্রন্থ ও পত্রিকাসমূহ- মাসিক 'শিশু' পত্রিকা (২০০৭-২০১১) ■ 'শিশু-বিশ্বকোষ' (১-৫ খণ্ড) ■ 'ছোটদের বিজ্ঞানকোষ' (১-২ খণ্ড) 'শিশু একাডেমি বাংলা অভিধান' 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশু-গ্রন্থমালা' (১-২৫ খণ্ড) লেখালেখির সূচনা : ১৯৭৩ সাল প্রকাশিত গ্রন্থ : ১১০টি পুরস্কার • বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫ অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার (বিভিন্ন শাখায় পাঁচবার) ■ এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার (দুইবার, মুক্তিযুদ্ধের শিশুসাহিত্য ও কবিতা) ■ অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৪ ■ আনন ফাউন্ডেশন শিশুসাহিত্য পুরস্কার ২০১৭ ■ ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৩।