মসলার কৌটা
মসলার কৌটা

মসলার কৌটা

বিষয়:
গল্প
ISBN:
9789842200137
সংস্করণ:
২০২৬
পৃষ্ঠা:
৯৬
মূল্য (MRP):

২৮০ টাকা

pbs

বইটির বিবরণ

সূত্রাপুরের ফাইভ স্টার ভাতের হোটেলের মালিকের ছেলে মাখন হয়ে উঠছে এলাকার নিরাপদ প্রেমিক, তার বোকা চোখ সেই সূত্র জানে, যা আর কেউ জানে না। রূপসা ব্রিজের হঠাৎ বাজারে তিনশো টাকা কেজি দরে বিক্রি হওয়া গলদা চিংড়ির পানসে মাথাগুলোর বিপরীতে জমে ওঠে লতিফা নানির বেমানান গোলাপবালা আর বাবুল দাঁতের মাজনওয়ালার সুর। প্রতিদিনের কোলাহলে সে সুর ছিটকে পড়ে এখানে-সেখানে। হাতে তুলে মুক্তোর মতন যত্নে রেখে দেওয়া যায়, কিংবা ওই নালার জলে ঝুপুত করে ছুড়ে ফেলে দেওয়া যায় সে সুর। টুটপাড়ার স্যাঁতস্যাঁতে লালবাড়িটার আনাচেকানাচে মনা খুঁজছে বলিরেখার ভাঁজে কুঁজো হয়ে যাওয়া অতীত। অতীত কি মায়ের মতন, খুঁজে পাওয়া এত সহজ! এমদাদ সাহেব চুড়িহাট্টার ওয়াহিদ ম্যানশনের পাশে বসে থাকে প্রতি বিকেলে, বন্দোবস্ত করে ভালোবাসা শূন্য ঘুমের। তবু স্বপ্ন জাপটে ধরে তাকে, রোদের মতন কিংবা অসুখী ঝড়ের মতন। ভাগলপুরের এক টুকরো জমিতে ডালপালা ছড়িয়ে বেঁচে থাকা আসমানী বেগমের আছে এক গোপন আয়না। বইমেলার বেস্টসেলার লেখকের আঙুল ফুঁড়ে জেগে উঠছে যে বাস্তবতা, জাদুকেও অতিক্রম করে যাচ্ছে তা। এ শহরের পেটমোটা কুয়োয় জলহীন আটকে পড়া প্রতিদিনের মানুষের মতনই তারা- খুঁজে পেলে গল্প, নইলে সব ঝাপসা। আর এদিকে গ্রিনরোডের গলি ছেড়ে, এগলি-ওগলি তারপর ঢাকা শহরজুড়ে টুকরো টুকরো ছড়িয়ে যাবে একদিন মনিকার মসলার কৌটোগুলো। এ শহরের কালো আকাশের গায়ে সে রং আর ঘ্রাণ লেপটে আছে। দেখা যায়, না?

লেখকের পরিচিতি

কিযী তাহ্‌নিন
কিযী তাহ্‌নিন

কিযী তাহ্‌নিন এর জন্ম ১৩ জানুয়ারি, ঢাকায়। কিযী ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে প্রথম বিভাগ পেয়ে অনার্স ও মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তী সময়ে অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটি থেকে এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনিবিলিটি বিষয়ে আরেকটি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। পেশায় তিনি একজন উন্নয়নকর্মী। বাংলাদেশের সংস্কৃতি এবং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির প্রচার-প্রসারে কাজ করে যাচ্ছেন নিরলস। তাঁর লেখা গল্পগুলো তাঁর জীবনকে দেখবার আতশকাচ। তিনি লেখেন জীবনের জটিল ভাঁজগুলোকে সরল করে দেখবার নেশায়। কিযী তানিনের আলোচিত গল্পগ্রন্থ ইচ্ছের মানচিত্র (২০১৯), আছে এবং নাই (২০২০), বুধ গ্রহে চাঁদ উঠেছে (২০২১) ও দেড় নম্বরি (২০২২)। দেশের ও দেশের বাইরে তাঁর লেখা গল্প অনূদিত হচ্ছে। ইংরেজি ভাষায়। তিনি বুধ গ্রহে চাঁদ উঠেছে গল্পগ্রন্থের জন্য 'ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার ২০২১'-এ ভূষিত হয়েছেন।