যদি হারিয়ে যাই, দেখা হবে এখানেই
যদি হারিয়ে যাই, দেখা হবে এখানেই

যদি হারিয়ে যাই, দেখা হবে এখানেই

বিষয়:
গল্প
ISBN:
9789842200106
সংস্করণ:
২০২৬
পৃষ্ঠা:
১২০
মূল্য (MRP):

৩৬০ টাকা

pbs

বইটির বিবরণ

যদি হারিয়ে যাই, দেখা হবে এখানেই গল্পগ্রন্থ মানুষের জীবনের এক বিস্তৃত বহুস্বরের মানচিত্র তৈরি করে, যেখানে আছে স্পর্শের উষ্ণতা, স্মৃতিহীনতার কষ্ট, দারিদ্র্যের সংগ্রাম, রাজনীতির আগুন, নীতির দৃঢ়তা, মৃত্যুভয়, একাকিত্ব, আকর্ষণ, অপরাধবোধ এবং হারিয়ে যাওয়ার নীরব যাত্রা। প্রতিটি গল্প আলাদা চরিত্র, আলাদা প্রেক্ষাপট ও আলাদা আবহ নিয়ে দাঁড়ালেও তাদের ভেতরে বেজে ওঠে একই সুর- মানুষের টিকে থাকা এবং নিজেকে বোঝার লড়াই। গ্রামীণ কুসংস্কার থেকে শহুরে বাসের বৃষ্টিভেজা জানালা, খিচুড়ির পাতিল থেকে লাশবাহী ভ্যান, বারান্দার মার্জিন থেকে কুয়াশায় হারিয়ে যাওয়া পথ- সব দৃশ্যই জীবনের খুব কাছাকাছি। লেখক তাঁর সহজ, সংবেদনশীল গদ্যে দেখিয়েছেন যে সাধারণ মানুষই এই গল্পগুলোর আসল নায়ক, যারা ভয়, ক্ষুধা, লোভ, ক্ষমতা বা স্মৃতিভ্রংশের মাঝেও একটুখানি আলো ধরে রাখার চেষ্টা করে। এককথায়, গল্পগুলো মানুষের নীরব যুদ্ধ ও দৃঢ়তার এক শিল্পসুষম প্রতিধ্বনি।

লেখকের পরিচিতি

আবদুল ওয়াহাব
আবদুল ওয়াহাব

জন্ম ১৯৭৪ সালে বগুড়া জেলায়। পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্য নিয়ে। বিভিন্ন দৈনিকের সাহিত্য সাময়িকী ও সাহিত্য পত্রিকায় নিয়মিত ছোটোগল্প লেখেন।
যদি হারিয়ে যাই, দেখা হবে এখানেই তাঁর প্রথম গল্পগ্রন্থ।
প্রকাশিত গ্রন্থ
অরিনের জিন (কিশোর উপন্যাস, ২০২৩),
পাঞ্জেরী পাবলিকেশন্স
একা, এক কাজলরেখা (উপন্যাস, ২০২৪),
পাঞ্জেরী পাবলিকেশন্স