আমেরিকার প্যারানরমাল গল্প
আমেরিকার প্যারানরমাল গল্প

আমেরিকার প্যারানরমাল গল্প

বিষয়:
গল্প
ISBN:
9789849577843
সংস্করণ:
২০২৬
পৃষ্ঠা:
১২০
মূল্য (MRP):

৩৪০ টাকা

pbs

বইটির বিবরণ

ভূত হলো অতিপ্রাকৃত সত্তা। গোটা পৃথিবীর মানুষের মনে এই 'ভূত' শব্দটা ভূতের প্রতি বিশ্বাস আর অবিশ্বাসের সীমান্তে এক অদ্ভুত উপস্থিতি নিয়ে দাঁড়িয়ে আছে। কেউ হয়তো বিশ্বাস করেন, কেউ করেন না। তবে বিশ্বাস করুন আর না-ই করুন, ভূতেরা যেন আমাদের অন্তর্লোকেই বাস করে। কখনো ভয় হয়ে, কখনো কৌতূহল হয়ে, কখনো-বা নিছক গল্পের রূপে এই অদেখা জগতের বাসিন্দারা আমাদের মানুষের অন্তরেই বসবাস করে। ভূত নিয়ে তৈরি হয় সিনেমা, লেখা হয় উপন্যাস, গল্প, কিংবা রোমাঞ্চকর বই। বিশ্বজুড়েই এমন সব আগ্রহ, তবে আমেরিকায় যেন এর প্রকৃতি আরও গভীর। সেখানে অশরীরী আত্মা, অতিপ্রাকৃত শক্তির প্রতি বিশ্বাস যেন মানুষের চেতনায় গেঁথে আছে বহু দিন ধরেই। দেশটির বিভিন্ন রাজ্যে ঘটে যাওয়া রহস্যময় ঘটনাগুলোর নেই কোনো ব্যাখ্যা, নেই কোনো সমাধান। হয়তো এ কারণেই 'ভূত বলে কথা!' এইসব অব্যাখ্যেয়, শিহরন জাগানো ঘটনা আর কাহিনিই তুলে ধরা হয়েছে এই গ্রন্থে। আমেরিকার প্যারানরমাল গল্প গ্রন্থের গল্পগুলো আমেরিকার বিভিন্ন রাজ্যে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছে। উল্লেখ্য, এই ভূতুড়ে ঘটনাগুলো বিভিন্ন সময় আমেরিকার পত্রপত্রিকায় ছাপা হয়েছে এবং পত্রিকার প্রতিবেদনগুলো এই গ্রন্থে গল্পের আকার পেয়েছে। গ্রন্থের প্রতিটি গল্প কৌতূহলী পাঠকের মনে ছাপ ফেলবে বলেই আমাদের বিশ্বাস।

লেখকের পরিচিতি

আদনান সৈয়দ
আদনান সৈয়দ

আদনান সৈয়দ প্রাবন্ধিক, গল্পকার ও অনুবাদক। ঢাকায় জন্ম। পড়াশোনা করেছেন বাংলাদেশ ও উত্তর আমেরিকায়। বর্তমানে তিনি নিউইয়র্ক অভিবাসী। নিউইয়র্ক বাংলা বইমেলা, নিউইয়র্ক ফিল্ম সেন্টার, নিউইয়র্ক বাউরি পোয়েট্রি ক্লাব-সহ নানা রকম শিল্প-সাহিত্য কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত। পেশায় আর্থিক বিশ্লেষক ও পরামর্শক উত্তর আমেরিকায় বাঙালির অভিবাসী হওয়ার বিস্ময়কর ইতিহাস আর কৌতূহলোদ্দীপক জীবন নিয়ে তাঁর গবেষণাধর্মী গ্রন্থ শিপ জাম্পার: বাঙালির আমেরিকা যাত্রা, ঔপনিবেশিক ভারতে বিলাতি নারীদের বিচিত্র জীবন নিয়ে তাঁর গবেষণা গ্রন্থ ঔপনিবেশিক ভারতে বিলাতি নারীরা এবং পলাশী যুদ্ধের অন্যতম খলনায়ক রবার্ট ক্লাইভের অজানা কাহিনি নিয়ে গবেষণাধর্মী গ্রন্থ জানা অজানা রবার্ট ক্লাইভ। কবি শহীদ কাদরীর জীবন ও সাহিত্য নিয়ে গ্রন্থ চেনা অচেনা শহীদ কাদরী ও শহীদ কাদরী বাড়ি নেই। আমেরিকার বাঙালি অভিবাসীদের মন ও তাঁদের জীবনের চমকপ্রদ গল্প নিয়ে তাঁর গল্পগ্রন্থ অ্যাকুরিয়ামের মাছ ও হলুদ প্রজাপতির গল্প এবং আমেরিকানামা। দুঃসহ করোনাকালের ছাপ নিয়ে লেখা তাঁর গল্পগ্রন্থ করোনা ও একটি অলকানন্দা ফুল। বিশ্বসাহিত্যের মনোগ্রাহী বিষয়াদি নিয়ে প্রবন্ধগ্রন্থ বিশ্বসাহিত্যের সোনালি রুপালি।